শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনায় হোম আইসোলেশন থেকে বিএনপি নেতা গ্রেফতার 

খুলনা ব্যুরো::

করোনা পজিটিভ থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রূপসা উপজেলার আইচগাতি গ্রামের নিজবাড়ির হোম আইসোলেশন থেকেই তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিএনপি নেতা আবু হোসেন বাবুর বিরুদ্ধে নাশকতাসহ তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নাশকতাসহ তিনটি মামলায় ওয়ারেন্ট থাকায় বিএনপি নেতা বাবুকে গ্রেফতার করা হয়েছে। হোম আইসোলেশন থেকে বাবুকে গ্রেফতার করার বিষয়ে তিনি বলেন, ওয়ারেন্ট থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, করোনায় আক্রান্ত ছিলেন বাবু। বুধবার তার করোনার ফলোআপ রিপোর্টে নেগেটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাবু পরিবারের অন্য সবার থেকে আলাদা হয়ে পৃথক রুমে হোম আইসোলেশনে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেতার করা হয়েছে। ১৪ দিন পর তার আরও একটি টেস্ট করা লাগবে। এ অবস্থায় তাকে গ্রেফতার করাটা অমানবিক। অবিলম্বে বাবুর মুক্তির দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com