শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

খুলনায় মা কর্তৃক শিশুকে জবাই করে হত্যা: মা আটক

খুলনা ব্যুরো::

খুলনায় ৯ মাস বয়সী কোলের শিশু মহেব ওরফে মেহেদীকে জবাই করে হত্যা করেছে গর্ভধারিনী মা। এ ঘটনায় মা শ্রাবণী আক্তারকে আটক করেছে পুুলিশ। নিহত শিশু ওই এলাকার জামাল হোসেনের ছেলে। তবে, হত্যাকারী মা শ্রাবনী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর রায়ের মহল দক্ষিণপাড়া সবুরের মোড়স্থ বায়তুর রহমাহ মসজিদ গলির বাঙ্গাল বাড়ি রোডে এ ঘটনা ঘটে। বটি দিয়ে ঘরের বিছানার ওপর তাকে জবাই করে হত্যার পর মা নিজেই বটি ধূয়ে রেখে দেয়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশারফ হোসেন বলেন, বটি দিয়ে গলা কেটে মা শ্রাবণী ছেলে শিশুটিকে হত্যা করছে। এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এছাড়া হত্যার পর তার মা নিজেই বটি ধুয়ে পরিষ্কার করে বলেও জানান তিনি। তবে, শ্রাবণী আক্তারকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলছেন। নিহত শিশুর চাচা সুমন শেখও একই ধরণের তথ্য দিয়ে বলেন, শ্রাবনীর মাথায় সমস্যা থাকায় তাকে একাধিকবার ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু ডাক্তাররা কোন সমস্যা পান নি। যে কারণে মানসিক ভারসাম্যহীন শ্রাবনী বাচ্চাকে জবাই করার পরও পালিয়ে যায়নি।

তিনি জানান, সকালে তার ভাই কাজে বেরিয়ে যাবার পরে শিশুটিকে জবাই করে হত্যা করা হয়। ঘটনার পর চকলেট কোম্পানীতে চাকরিকৃত স্বামীকে শ্রাবনী নিজেই ফোন করে ঘটনা জানায়। এছাড়া সে এর আগেও দু’বার নিজ শিশুকে হত্যার চষ্টো করেছে।

এদিকে, এ ধরণের হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com