শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনায় ফেসবুকে মহানবী (সঃ)কে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার

এস.এম. সাঈদুর রহমান সোহেল, খুলনা ব্যুরো::

খুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে অঞ্জন দাস (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক অঞ্জন দাস নগরীর খালিশপুর মোংলা পোর্ট আবাসিক এলাকায়। সে ওই এলাকার নিরাপদ দাস ও অজন্তা দাসের পুত্র। সে ম্যানগ্রোভ পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সম্প্রতি ডিপ্লোমা সম্পন্ন করেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে মহানগরীর মোংলা বন্দর কর্তৃপক্ষের আবাসিক এলাকার সামনে থেকে খালিশপুর থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ‘অঞ্জন দাস’ নামের ফেসবুক আইডি থেকে একটি গ্রুপ কমেন্টস বক্সে মহানবী মোহাম্মদ (সঃ)কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে অঞ্জন দাস। যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মোংলা পোর্ট আবাসিক কলোনীর বাসিন্দা মো. শাজাহান মিয়ার পুত্র জোবায়ের আব্দুল্লাহ বাদি হয়ে অঞ্জন দাসের বিরুদ্ধে শুক্রবার খালিশপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। যার ধারা ২৮/৩১।

বিষয়টি স্বীকার করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, মহানবী হযরত মুহাম্মদ ( সঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, অঞ্জন দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য-উপাথ্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডের আবেদন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com