শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনায় দিনে-দুপুরে ১৪ লাখ টাকা ছিনতাই

খুলনা ব্যুরো::

খুলনায় দিনে-দুপুরে অস্ত্রের মুখে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে খুলনা জিলা স্কুলের পাশের সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভূক্তভোগীরা জানান, দুপুর ৩টার দিকে মডার্ন সি ফুডের ১৪ লাখ টাকা ব্যাংক থেকে তুলে ফেরার সময় খুলনা জিলা স্কুলের সামনের সড়কে পৌঁছালে মোটরসাইকেলে দু’জন দুর্বৃত্ত এসে গাড়ির গতিরোধ করে। এরপর সংশ্লিষ্টদের অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে থাকা ১৪ লাখ টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। ছিনতাইয়ের সময় গাড়িতে খুলনার মডার্ন সি ফুডের মালিকের ছেলে, ম্যানেজার ও কর্মচারি ছিলেন।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, মৌখিকভাবে টাকা ছিনতাইয়ের ঘটনাটি জানার পরে ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পরীক্ষার চেষ্টা চলছে। ফুটেজ পাওয়া গেলে ছিনতাইকারীদের শনাক্ত করা সহজ হবে। তবে, এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com