শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনায় ট্রেনের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা ব্যুরো::

খুলনায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী (৫০) নিহত হয়েছেন। সোমবার দুপুরে নগরীর খালিশপুর নয়াবাটি এলাকায় রেল লাইন পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার দাস জানান, সোমবার দুপুরে খুলনা থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। খুলনা রেল স্টেশন ছাড়ার পর নগরীর নয়াবাটি এলাকায় রেল লাইন অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে ওই নারীর ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

ওসি জানান, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com