শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনায় গণপিটুনিতে নিহত ১

খুলনা ব্যুারো::

খুলনায় একটি মাছের ঘেরে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে আজগর শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

রোববার ভোরে খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজগর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া ভট্টখামার গ্রামের মহর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে এলাকাবাসী দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছে। কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চোরের দল কীটনাশক দিয়ে মাছ চুরি করছে। শনিবার গভীর রাতে চোরেরা কীটনাশক ছিটিয়ে মাছ ধরার সময় পাহারারত এলাকাবাসী মাছ চোর আজগরকে আটক করে গণপিটুনি দেয়। আশংকাজনক অবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

রূপসা থানার এসআই টিপু সুলতান জানান, আমদাবাদ বিলে তিনটি মাছের ঘের আছে। শনিবার গভীর রাতে ওই ঘেরে কীটনাশক দিয়ে মাছ চুরি করছিল তিন চোর। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিয়ে আজগরকে ধরে গণপিটুনি দেয়। এ সময় বাকি দু’জন পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com