শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনায় করোনায় আক্রান্ত সংসদ সদস্য বাবুকে ঢাকায় প্রেরণ

এস এম সাঈদুর রহমান সোহেল, খুলনা ব্যুরো::

খুলনা করোনায় আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে (৫২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭ টারদিকে খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

সাংসদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে তার করোনা শনাক্ত হয়। আক্রান্ত হওয়ার পর থেকে আক্তারুজ্জামান বাবু খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শারীরিক অবনতি হওয়ায় তাকে দ্রুত ঢাকায় নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com