শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

খুলনায় অস্ত্রের মুখে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

এস.এম.সাঈদুর রহমান সোহেল, খুলনা ব্যুরো::

খুলনার রূপসা উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদল অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে ৫৫ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও দুইটি মোবাইল ফোন নিয়ে গেছে।

সোমবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ইলাইপুর গ্রামের শেখ ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাহিদুল (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগি ফারুক হোসেন ওই গ্রামের মৃত শেখ হায়দার আলীর ছেলে। তিনি খান ব্রাদার্স জুট প্রেসের স্টোর কিপার হিসেবে কর্মরত রয়েছেন।

গৃহকর্তা ফারুক হোসেন জানান, রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ৩/৪ জনের ডাকাত দল বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এর মধ্যে একজনের মুখ বাধা ও বাকী দু’জন খোলা অবস্থায় ছিলো। ডাকাতরা তার (গৃহকর্তা) গলায় ধারালো দা ধরে ওয়ারড্রপ ও আলমারি তছনছসহ লুটপাট শুরু করে। একপর্যায় ঘরে রক্ষিত ৫৫ হাজার টাকা, পৌনে দুইভরি ওজনের স্বর্ণের রুলি, ৪ আনা ওজনের কানের দুল, ১০ আনা ওজনের চেইন এবং ১৭ হাজার টাকা মূল্যের একটি স্যামসং এ-২০ মোবাইল ফোন ও ১৫ হাজার ৫শ’ টাকা মূল্যের শাওমি মোবাইল ফোন নিয়ে যায়।

সকালে খবর পেয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, মূলত এটা ডাকাতির ঘটনা নয়, চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন একজনকে আটকও করা হয়েছে। মামলা গ্রহণ এবং আসামীদের গ্রেফতারসহ যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com