রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

খাল ও নদী রক্ষা কাজে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

খাল ও নদী রক্ষা কাজে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি  ঃ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দোহার নবাবগঞ্জের খালগুলোকে সচল করতে পদ্মা ও ইছামতি নদীর মোহনায় সেতুসহ স্লুইচগেট নির্মাণ করা হবে। এতে প্রায় ১শত ৪৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। রোববার সন্ধ্যায় নবাবগঞ্জের সোনাবাজু বেড়ীবাঁধে প্রকল্পের স্থান পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ সাংবাদিকদের বলেন, আমাদের দেশের প্রায় নদীগুলো মরুভূমিতে পরিনত হয়েছে। সেই জন্য নাব্যতার অভাবে দেশের কৃষিতে ভাটা পড়েছে। নদীর নাব্যতা ফেরাতে বর্তমান সরকার বৃহত্তর পরিকল্পনা হাতে নিয়েছে। নাব্যতা ফিরলে সারা দেশের ন্যায় দোহার নবাবগঞ্জের মানুষ যাতে করে সফলতা পায় তার জন্য আমরা কাজ করছি। আশা করি খুব তারাতারি নাব্যতা দূরীকরণ হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বসহকারে আমাকে নির্দেশ দিয়েছেন যাতে পানি উন্নয়ন বোর্ডের কাজে কোনো গাফলতি না হয়। সেই কারণে আমার এখানে আসা। তাছাড়া আপনাদের এমপি আবু আশফাক নদীন খনন ও বেড়িবাধেঁ স্লুইসগেট নির্মাণের ব্যাপারে পানি সম্পদ মন্ত্রনালয়ে বার বার তাগিদ দিয়েছেন। আমি আপনাদের আশস্ত করতে চাই যাতে করে এ অঞ্চলের কৃষকের জীবন জীবীকা ও মানুষের জীবন মান উন্নত হয় সেই লক্ষ্যে দ্রুত প্রকল্পটি একনেকে পাঠানো হবে।

খাল ও নদী রক্ষা কাজে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী
এ সময় স্থানীয় এমপি খন্দকার আবু আশফাক বলেন, প্রায় বিশ কিলোমিটার নদী খনন করা হবে। এর মধ্যে ইছামতী নদীর কৈলাইলের শলিকা থেকে খনন করে কাশিয়াখালী বেড়িবাধঁ হয়ে পদ্মার সাথে সংযোগ করা হবে অর্থাৎ এক প্রকল্পের মধ্যেই সব থাকবে। এছাড়া দোহার নবাবগঞ্জের মানুষকে দেয়া নির্বাচনী সকল ওয়াদা পূরণে সরকার কাজ করবে । তিনি আরো বলেন, দোহার নবাবগঞ্জবাসীর জনজীবন উন্নয়নে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। চাই শুধু আপনাদের সহযোগিতা।

একই দিন প্রতিমন্ত্রী দোহারের অরঙ্গাবাদ এলাকায় ১২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে পদ্মার বাম তীর সংরক্ষণ কাজের অগ্রগতিও পরিদর্শন করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে বর্ষা মৌসুম শুরুর পূবেই এ কাজ সমাপ্তির নিদের্শ দেন পানি উন্নয়ণ বোর্রডর কর্মকর্তাদের।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান, পানি উন্নয়ন বোর্ডের ডিজি এনায়েত উল্লাহ, প্রধান নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, নিবার্হী প্রকৌশলী (ঢাকা অঞ্চল) শৈকত হোসেন, দোহার উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম, নবাবগঞ্জের এসল্যিান্ড আসিফ রহমান, দূর্যাগ ব্যবস্থাপনা কর্মকর্তা কুতুব উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, আব্দুল ওয়াহিদ, ঢাকা জেলা যুবদলের জেষ্ঠ্য নেতা হাশেম বেপারী. হাজী মাসুদ, জজ কোটের পিপি মোয়াজ্জেম হোসেনসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে রাত ৮টায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কাতিকপুর খাল পরিদর্শন শেষে নবাবগঞ্জ হয়ে ঢাকা ফিরেন। ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com