শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কড়া নিরাপত্তায় খুলনায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো::

সারাদেশের ন্যায় খুলনায়ও গতকাল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষ চলে দুপুর ১টা পর্যন্ত।

খুলনা জেলা প্রশাসন সূত্রের তথ্য মতে, এ বছর জেলা ও মহানগরীসহ ৮৬টি কেন্দ্রে ৩৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ৮৬টি কেন্দ্রের মধ্যে এসএসসিতে ৫৩টি, দাখিলে ১৩টি ও এসএসসি ভোকেশনালে ১৮টি কেন্দ্র রয়েছে।

এসএসসিতে ২৭ হাজার ৮৪৮ জন, দাখিলে ৩ হাজার ৫৮৯ জন এবং এসএসসি ভোকেশনালে ২ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

গত বছর জেলা ও মহানগরীসহ ৮১টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৩০ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এসএসসিতে ২৫ হাজার ৩২০ জন, দাখিলে ৩ হাজার ৬৬ জন এবং এসএসসি ভোকেশনালে ২ হাজার ১৮৬ জন জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ১১৪ জন।

জেলা প্রশাসক হেলাল হোসেন জানান, খুলনায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের কড়া অবস্থানের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিছু আদেশ জারি করেছেন। এর মধ্যে পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবে না। এছাড়া কেউ কোনো প্রকার উচ্চ শব্দ করতে পারবে না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com