বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ নারীর উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করবে বিএনপি। কোনো ফতুয়া চাপিয়ে নারীকে সমাজ থেকে দমিয়ে রাখতে চায় না তারা। নারীর ইজ্জত ও সম্ভ্রম নিয়ে যারা রাজনীতি করেছে তাঁদের থেকে সাবধান থাকতে হবে।
সোমবার বিকেল ৪টায় ঢাকা-১ আসনের নবাবগঞ্জ উপজেলার শুভরিয়া নাটমন্দির চত্বরে নিবার্চনী প্রচারণায় নারী সমাবেশে এ কথা বলেন বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক।
তিনি বলেন, একটি দল মানুষের ঘরে গিয়ে নারী ভোটারদের মিথ্যা আশ্বাস দিয়ে পরিচয়পত্র সংগ্রহের চেষ্টা করছে। এটা আপনার গোপনীয় সম্পদ। এটা চাইলে কাউকে দিবেন না। এ ধরনের কেউ আসলে তাদের ধরে আটকে রাখুন। যারা দেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায় তারা দেশ ও জাতির শত্রু।
নতুন ফতুয়া নিয়ে তারা মাঠে নেমেছে। এসব মুখোশধারীকে নিবার্চনে বয়কট করতে হবে। আশফাক আরো বলেন, উন্নয়নের দল বিএনপি। মার্কা ধানের শীষ। রাস্তা ব্রিজ কালভার্টের উন্নয়ন করতে চাইলে বিএনপিকে ভোট দিন। আপনাদের “একটি ভোট এ সমাজ কে বদলে” দিতে পারে। ভুল করলে দেশের ক্ষতি হবে। সবাই সাবধান থাকবেন।

এসময় তিনি নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা বলুন তো স্বাধীনভাবে হাট বাজারও মাকের্টে যেতে কেউ আপনাদের বাধা দেয় কি না। স্বাধীনতাবিরোধী জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে বাড়ির বাহিরেও বোরকা ছাড়া যেতে পারবেন না। তাই নিজেদের নিরাপত্তা ও উন্নয়নের জন্য বিএনপির ধানের শীষই আপনাদের নিরাপদ প্রতীক।
স্থানীয় মুরব্বী পবন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল ওয়াহিদ, মাসুদ রানা, নারী নেত্রী রুনু ইসলাম, ডালিয়া আক্তার প্রমুখ।