রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:: “মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষাকে প্রসারিত করতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দেশ কে এগিয়ে নিয়ে যেতে হলে জাতিকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ৬ মার্চ’১৮ মঙ্গলবার দুপুর ৩ টায় কাহারোল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব কুমার বাগচী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারেক হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিতোষ কুমার সরকার, মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, রামচন্দ্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, কাহারোল ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ মনসুর আলী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।