শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৫ জুলাই’১৮ বুধবার বিকেলে কাহারোল উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। মেলার উদ্বোধন উপলক্ষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ২৫ শতাংশ বন থাকা প্রয়োজন কিন্তু আমাদের দেশে বন আছে ১৫ থেকে ১৭ শতাংশ। তিনি প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় দেশের প্রতিটি নাগরিককে বেশি বেশি গাছ লাগানোর আহবান জানান। এ সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ,কে,এম ফারুক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শামীম। আলোচনা সভার পূর্বে মেলায় অবস্থিত বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।