শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কাহারোলে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত- ১

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়ক দূঘর্টনায় নিহত-১ জন। দশ মাইল-ঠাকুরগাঁও মহাসড়কে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সামনে ৪ এপ্রিল’১৮ বুধবার বিকাল সোয়া ৩টার সময় দিনাজপুরগামী মিনিবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত। পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মিনিবাস দিনাজপুর থেকে বীরগঞ্জগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাহারোল উপজেলার জোত মুকুন্দপুর গ্রামের হাসানুর রহমানের পুত্র নওশাদ হোসেন (২৩) ঘটনাস্থলে মারা যান। অপর মোটর সাইকেল আরোহীকে এলাকার লোকজন উদ্ধার করে দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন দশ মাইল হাইওয়ে থানার এস,আই সাদিকুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com