শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

কাহারোলে সিংগারীগাঁও গ্রামে গণহত্যা স্মৃতি স্তম্ভ’র ফলক উন্মোচন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রথম বারের মত পালিত হলো সিংগারীগাঁ গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানী বর্বর বাহিনী দুই শতাধীক মানুষকে গুলি করে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। স্বাধীনতার ৪৮ বছর পর এবারই প্রথম দিবসটি পালিত হলো।
২৩ মে বুধবার দিবসটি পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ঘটনা স্থলে নির্মিত স্মৃতি স্তম্ভটির ফলক উম্মোচন করেন।
সভায় তাড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম. বিপিএম, উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী, লেখক ও গবেষক অধ্যাপক ড. মাসুদুল হক, বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সিভিল সার্জন আব্দুল করিম, তারগাঁও ইউনিয়নের আওযামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাছেদ, কাহারোল উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। স্মৃতি স্তম্ভটি নির্মাণের জন্য ৩ শতক জমি দান করেন বালু রাম রায়। প্রসঙ্গক্রমে আরো উল্লেখ্য যে, দিনাজপুর জেলা কৃষক লীগের সহ সভাপতি ও কাহারোল উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি শ্রী গোপেশ চন্দ্র রায় জানান, ১৯৭১ সালের ২২ মে সিংগারীগাঁ , তারাপুর, দেড়গাঁও, পাহাড়পুরসহ বিভিন্ন স্থানের পাঁচ শতাধীক নারী, শিশু ও পুরুষ ভারতে আশ্রয় নেয়ার জন্য বোচাগঞ্জ উপজেলার টাঙ্গন নদী পার হয়ে চাঁদগাঁও সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজাকার শফিউদ্দিন মেম্বার খান সেনাদের খবর দিলে খান সেনারা তাদেরকে ধরে নিয়ে গিয়ে একটি স্কুলে বন্দি করে রাখে দেন। পরের দিন ২৩ মে খানসেনারা শিশু ও নারীদের ছেড়ে দিয়ে প্রায়দুই শতাধীক কিশোর,তরুণ- যুবক ও পুরুষকে গুলি করে ব্যানট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। লাশ নিয়ে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com