শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

কাহারোলে রসুলপুর ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষনা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তফশীল ঘোষণা করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করেছেন গত ৫ এপ্রিল’১৮। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল আজিজ মন্ডল স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থীদের মনোয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৬ এপ্রিল সোমবার, রিটানিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র যাচাইয়ের তারিখ ১৯ এপ্রিল বৃহস্পতিবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ এপ্রিল বৃহস্পতিবার, ভোট গ্রহণের তারিখ ১৫ মে’১৮ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রসঙ্গতঃ উক্ত রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বোল্ডার গত ১৭ ফেব্রুয়ারী’১৮ইং তারিখে মৃত্যুবরণ করায় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য হয়ে পড়ার কারণে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেন। রসুলপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭,৫৩২ জন। পুরুষ ৮,৭৪৬ মহিলা ৮,৭৮৬জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com