শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

কাহারোলে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৮ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মজিবর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, আব্দুর রহিম, অরুন কুমার রায়, কমল কৃষ্ণ রায়, আবুল কালাম আজাদ ও খাদেমুল ইসলাম প্রমুখ। ১৩৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com