শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

কাহারোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের খোশালপুর গ্রামের নিতাই চন্দ্র রায়ের স্ত্রী শিমলা রানী রায় (৩৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার (২৯ এপ্রিল) আনুমানিক দুপুর ২ টায় শিমলা রানী রায় গরুর ঘাস কেটে বাড়িতে আসে। বাড়িতে এসে তার ঘর পরিস্কার করার সময় অজান্তে তার বাম হাত বৈদ্যুতিক ছেড়া তারের সহিত জড়িয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে থাকে। কিছুক্ষন পর তার মেয়ে শয়ন কক্ষে ঢুকে দেখে তার মা বৈদ্যুতিক ফ্লেক্সিবেল তারের সাথে জড়িয়ে দাঁড়িয়ে আছে, তখন সে বাঁশ দিয়ে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েটি তখন মায়ের এই অবস্থা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে শিমলা রানীকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসে এবং কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষণা করেন। কাহারোল থানায় এব্যাপারে অপমৃত্যুর একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com