শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ৯ এপ্রিল সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ’১৪২৫ উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মোঃ শামীম, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ শরীফ উদ্দীন, মোঃ সাইফুল ইসলাম, সত্যজিৎ রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।