শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

কাহারোলে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের কাহারোলে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর সহায়তায় ও প্রাণিম্পদ অধিদপ্তর, বাংলাদেশ এর আয়োজনে ৯ আগস্ট কাহারোল উপজেলা পরিষদ হল রুমে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী ও ইসিটিএডি এফএও এর টেকনিক্যাল অফিসার মোঃ জাকিরুল ইসলাম প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়, ২নং রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, ৬নং রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ। সভাটি সঞ্চালন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারেক হোসেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্ষতিগ্রস্থ ১২৭ জন দরিদ্র কৃষকদের মধ্যে গো-খাদ্য বিতরণ করেন। গো-খাদ্য বিতরণ শেষে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি উপজেলার ৪টি স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতিদের হাতে অনুদানের চেক প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com