শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

কাহারোলে প্রতিবন্ধী নারীকে ধর্ষনের মামলার আসামী গ্রেপ্তার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের কাহারোল উপজেলার একটি গ্রামে ২৬ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষনের ঘটনায় করা মামলার আসামী মোঃ আব্দুল মালেক (৩০) কে গ্রেপ্তার করেছে কাহারোল থানা পুলিশ। কাহারোল থানার এস,আই মোঃ মহিদুল ইসলামের নেতৃত্বে গত ২৯ মে রাতে উপজেলার ১৩ মাইল গড়েয়া নামক বাজার হতে আসামী আব্দুল মালেক কে গ্রেপ্তার করেন। কাহারোল থানার পুলিশ জানায়, আসামী উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর বালা পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে। সে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষন করার পরে ১৩ মাইল গড়েয়া বাজারে আত্মগোপনের চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কাহারোল থানায় নিয়ে আসে। কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী বলেন, আব্দুল মালেক গত ২৯ মে ঐ প্রতিবন্ধী মেয়েটিকে ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষন করেন। তার বিরুদ্ধে কাহারোল থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনে ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২১, তারিখ- ২৯-০৫-২০১৮ইং।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com