শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

কাহারোলে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুমের উদ্বোধন করেন এমপি গোপাল

কাহারোল (দিনাজপুর) সুকুমার রায়॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই চিন্তা-দেশের উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন এমন মন্তব্য করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন ভালোবাসতেন এদেশের মানুষকে। ঠিক তেমনই ভাবে ভালোবেশে এ দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত করেছেন। জাতির জনকের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে গড়ে তুলতে বদ্ধ পরিকর শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনে পুনরায় অকুণ্ঠ সমর্থন দিয়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।

রোববার (২২ জুলাই) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ৪ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার টাকা ব্যয় সাপেক্ষে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও নবনির্মিত হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মো. হামিদুল আলম,বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. মাসুদ রানা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইমতিয়াজ হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ।  দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত একটি এলাকা ছিল কাহারোল। সে সময়ে কোনও উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসিসহ অন্যান্য কর্মকর্তাদের যদি কাহারোল উপজেলায় বদলী করা হত তাহলে তারা মনে করত তাদের শাস্তি মূলক বদলী করা হয়েছে। আর এখন কাহারোল-বীরগঞ্জে বদলী হয়ে আসার জন্য অনেকে তদবির করে আমার কাছে। এ এলাকায় ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে।

আগে ১০ লাখ টাকা ব্যয়ে উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠের মিনারের নির্মাণ কাজের উদ্বোধন, রসুলপুর ইউনিয়নে মহেশপুর ও রসুলপুর গ্রামে ৪১ লাখ টাকা ব্যয়ে ১৮১টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন ও উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৭-২০১৮ অর্থবছরে ৪৮১ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে মোট ৪ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেন এমপি গোপাল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com