শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

কাহারোলে জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে দরিদ্রদের মাঝে অনুদান প্রদান

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি তাঁর ঐচ্ছিক তহবিল হতে উপজেলার ১০০ জন দুস্থ্য ও দরিদ্রদের মাঝে ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। ইহা ছাড়া ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ৪ টি মসজিদ ও ২ মন্দিরে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা এবং ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস ৪ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। ১৪ জুন বৃস্পতিবার উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপস্থিত থেকে দুস্থ্য ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ এবং ক্যান্সার, কিডনী রোগী ও ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতিদের হাতে অনুদানের চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব কুমার বাগচী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাজেদুর রহমান খোকন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com