শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

কাহারোলে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত। ২ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শামীম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ তারেক হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জিয়াউর রহমান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি গোপেশ চন্দ্র রায়, সহ উপজেলা আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ ভাবে এবং ভাবগম্ভীর্যর মাধ্যমে পালনের লক্ষ্যে বিভিন্ন মতামত উপস্থাপন করেন আলোচনা সভায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com