রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর)প্রতিনিধিঃঃ
দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ইং সমাপনী অনুষ্ঠান উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১২ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলে শত ভাগ ভর্তি ও মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে প্রাথমিক শিক্ষা এবং আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মামুনুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাঃ আরোজ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকার, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ। মত বিনিময় সভা শেষে বিদ্যালয়ে মনোপযোগী শত ভাগ শিশুর ভর্তি নিশ্চিত করণ, ঝড়ে পড়া রোধ ও মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার ১২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণীর ১ম স্থান অধিকারী শিক্ষার্র্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান করা হয়।