রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৮ পালিত হয়েছে।
“জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ মার্চ/১৮ ইং তারিখে জাতীয় দুর্যোগ দিবস পালন করা হয়। এই দিবসটি পালন উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ-এর সভাপতিত্বে এক আলোচনা সভায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আরোজ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপসহকারী প্রকৌশলী মোঃ কুতুব উদ্দীন প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জিয়াউর রহমান। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।