শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ কাহারোল উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ ২০১৮ এর শুভ উদ্বোধন হয়েছে।
আজ বুধবার (২৩ মে) সকাল ১১ টায় অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ-২০১৮ এর ফিতা কেঁটে শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নাসির উদ্দীন, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান সহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ও মিলারগণ।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান জানান, এই চলতি অর্থবছরে কাহারোল খাদ্য গুদামে ৩৮ টাকা কেজি দরে ২ হাজার ৩০৮ মেঃটন চাল সরকারী ভাবে ক্রয় করা হবে। বোরো সংগ্রহ উদ্বোধন শেষে প্রধান অতিথি খাদ্য গুদাম চত্বরে একটি ফলজ বৃক্ষ রোপন করেন।