শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

কাহারোলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ কাহারোলে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত। ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন উপলক্ষে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পূনর্ভবা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনর রশীদ চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুস সালাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, আ’লীগ নেতা মোঃ মনসুর রহমান, মোঃ ওসমান গনি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com