শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

কাহারোলে উপজেলা প্রশাসন আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট/১৮ ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) :  মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যা বলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৪ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৪ টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে রামচন্দ্রপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০১৮ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদ ১ ও ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ ২ গোল দিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন , দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক। এসময় উপস্থিত ছিলেন, কাহারোল অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দীন, মোঃ সাইফুল ইসলাম, আতাউর রহমান বাবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান প্রমুখ। প্রধান অতিথির নিকট থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ফারুক।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com