শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

কাহারোলে উপজেলা পর্যায়ে ভূমি অধিকার বিষয়ে মতবিনিময় সভা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ড এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় ২৪ এপ্রিল বিকাল ৪ টায় ৩নং মুকুন্দপুর ইউপি পরিষদ হল রুমে গ্রামীণ কৃষি শ্রমজীবি ও প্রকৃত ভূমিহীনদের সরকারি খাস জমি বন্দোবস্ত দিতে হবে, এই মর্মে উপজেলা পর্যায়ে ভূমি অধিকার বিষয়ে ভূমি প্রশাসন ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতবিনিময় সভায় উপজেলা জনসংগঠনের সমন্বয় কমিটির সভাপতি মোঃ মতিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জনসংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কাহারোল-বীরগঞ্জ উপজেলার জনসংগঠনের সমন্বয়কারী জীতেন্দ্র নাথ রায়, সাংবাদিক সুকুমার রায়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কাওসার আলী, সাংবাদিক শাহিনুর ইসলাম, জনসংগঠনের ক্যাশিয়ার মরিয়ম বেগম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইউপি পরিষদের সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন জনসংগঠনের সভাপতি/সম্পাদক, কোষাধ্যক্ষ ও সিডিএ এর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। জানা যায়, আগামী ২৫ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে জনসংগঠনের নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com