শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

কাহারোলে উপজেলা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোল উপজেলা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। গত ১২ জুন রোজ মঙ্গলবার উপজেলা অডিটোরিয়াম হল রুমে ইফতার মাহফিল উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহেমদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী উন্নয়ন ব্যাংকের সাবেক জিএম আলহাজ্ব মোঃ সামসুল আলম, জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন আলম, ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়, ২নং রসুলপুর ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র সহ উপজেলা সরকারি কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com