শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:: কাহারোলে আদিবাসীদের সাথে স্থানীয় সরকারের বিভিন্ন সেবা ও সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ ও ভিডিসি’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ২১ মে রাইটস প্রকল্প, সার্প কাহারোল এর বাস্তবায়নে ও হেকস ইপার সুইজারল্যান্ডের সহযোগিতায় উপজেলার ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তানভিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য বীরেন্দ্র নাথ রায়, মোঃ কাশেম আলী, মোঃ আবেদ আলী, সার্প কাহারোল উপজেলা প্রকল্প ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য সুমন টুডু, নার্গিস টুডু প্রমুখ।