বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ম.ম.হারুন অর-রশিদ, মাদারীপুর প্রতিনিধি:: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চারা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, কালকিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আবদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য সুধীজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে ঘরে ঘরে গাছ পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com