রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের চকরিয়া উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। এসময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, ভোরে একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব পূর্ব বড় ভেওলায় অভিযান চালায়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালাতে থাকে। পরে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই ডাকাত নিহত হন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি গুলি ও চারটি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com