রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

কক্সবাজারে মাটির নিচ থেকে হঠাৎ আগুন

কক্সবাজার  প্রতিনিধিঃ কক্সবাজার সরকারি কলেজের সামনের একটি স্থানে মাটির নিচ থেকে আগুন বের হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকে প্রায় দুই ঘণ্টা সেখান থেকে আগুন বের হয়। পরে ফায়ার সার্ভিস এসে তা নিভিয়ে ফেলে। আগুন নিভলেও সেখান থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে বলে জানা গেছে।

এদিকে হঠাৎ আগুন বের হওয়ার ঘটনায় লোকজন কৌতূহলী হয়ে পড়ে। আগুন দেখতে সেখানে ভিড় করে উৎসুক জনতা।

স্থানীয়রা জানান, বিকেলে একটি গর্ত থেকে হঠাৎ করেই ধোঁয়া বের হতে শুরু করে। ধীরে ধীরে তা বড় আকারে পরিণত হয়। পরে অনেক চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নেভান। ধারণা করা হচ্ছে, মাটির নিচের চাপা গ্যাস থেকে আগুনের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দীন বলেন, হঠাৎ এভাবে আগুন বের হওয়া নিয়ে এলাকায় তোলপাড় চলছে। এই জায়গাটিতে একসময় ময়লার ভাগাড় ছিল। সেখানকার গ্যাস থেকে এ আগুন বের হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com