রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

কক্সবাজারে পিকআপের ধাক্কায় একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চার ভাই হলেন- অনুপম শীল (৪৭), নিরুপম (৪৫), দীপক (৪০), চমপক (৩৫)। আহত তিন জনের নাম তৎক্ষণাৎ জানা যায়নি।

আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যজনকে চকরিয়া খ্রীস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চকোরিয়া মালুমঘাট হাইওওয়ে পুলিশের ইনচার্জ সাফায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে একই পরিবারের ৯ সদস্য পূজা দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছিলেন। এসময় তারা রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়। তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পিকআপ ভ্যানটি আটক করা সম্ভব হয়নি। গাড়িটি নাম্বার প্ল্যাট বিহীন ছিল। মরদেহগুলো খ্রীস্টান মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com