রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

কক্সবাজারে গণধর্ষণের প্রধান আসামি আশিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ পর্যটন নগরী কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে গণধর্ষণের মামলায় প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে র‌্যাবের সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

মামলায় ওই নারী অভিযোগ করেছেন, গত বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে স্বামী-সন্তানসহ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে বেড়াতে যান তিনি। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার সন্তান ও স্বামীকে সিএনজি অটোরিকশায় করে তুলে নিয়ে যায় কয়েকজন। এ সময় আরেকটি সিএনজি অটোরিকশায় ওই নারীকে তুলে নেয় তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি চায়ের দোকানের পেছনে তাকে ধর্ষণ করে তিনজন।

এরপর তাকে নেওয়া হয় কলাতলীতে জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা তাকে ধর্ষণ করে ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যার হুমকি দিয়ে বাইরে থেকে কক্ষ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে র‍্যাব এসে তাকে উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com