রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

কক্সবাজারে ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান জব্দ

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারে দেশের সবচেয়ে বড় ক্রিস্টাল মেথ বা আইসের চালান জব্দ করেছে বিজিবি। উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনার পর আইসের এই চালান জব্দ করা হয়।

সোমবার রাতে বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির জানান, সোমবার রাতে উখিয়ার বালুখালী কাটাপাহাড় নামক স্থানে রোহিঙ্গা সন্ত্রাসী লিডার নবী হোসেনের আস্তানায় ক্রিস্টাল মেথ বা আইসের বড় চালান হাত বদলের খবরে অভিযানে যায় বিজিবি। এসময় মাদক কারবারিরা বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারিরা গোলপাতার বাগানের ভেতর দিয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে নয় কেজি ওজনের ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা বলে দাবি বিজিবির। এটিই এ পর্যন্ত দেশের অভ্যন্তরে সবচেয়ে বড় ক্রিস্টাল মেথ আইস উদ্ধারের ঘটনা বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, একই সময়ে বিজিবি উখিয়ার পালংখালী ও রেজু ব্রিজ এলাকায় আরো তিনটি অভিযানে এক লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার ও একজনকে আটক করে। এ বিষয়ে উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির জানান, গত ১ জানুয়ারি থেকে গত এক মাসে ৩৪ বিজিবির অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ কোটি টাকা। এ ছাড়াও ছয় লাখ ৫৪ হাজার ৩৫০টি ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ কোটি ৬৩ লাখ পাঁচ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com