শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

এসআইবিএলের এমডি ডিএমডির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকগুলোর পর্ষদ দখলমুক্ত হওয়ার পর এখন শীর্ষ নির্বাহী পর্যায়েও রদবদল শুরু হয়েছে । ইতোমধ্যে ইসলামী ব্যাংকের ডিএমডিসহ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে । বুধবার সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদত্যাগ করতে বাধ্য হয়েছেন । দুটি ব্যাংকেই ইতোমধ্যে এস আলম গ্রুপের দখলমুক্ত করা হয়েছে ।

সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম, উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ও খোরশেদ আলম বুধবার পদত্যাগ করেছেন । তিনজনই এস আলম গ্রুপের কর্মকর্তা হিসাবে পরিচিত ছিলেন ।

এস আলম গ্রুপ ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা দখল করে । এরপর এই তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যাংকটির দায়িত্বে আসেন । তাদের মধ্যে দুজন ছিলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা । আরেকজন এসেছিলেন অন্য আরেকটি ব্যাংক থেকে ।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপের দখলমুক্ত করতে আগের পর্ষদ বাতিল করে ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে নতুন পর্ষদ গঠন করে দেয় ।

এদিকে আজ বৃহস্পতিবার এসআইবিএলে পূর্ণাঙ্গ পর্ষদ সভা হবে । এতে এমডি ও ডিএমডির পদত্যাগ এবং ব্যাংকের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হবে  ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com