সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

একুশের ডেস্ক:: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনবিআরের কর প্রশাসন বিভাগের সদস্য আহসান হাবিব।

সোমবার (২৯ জুন) ঊর্ধ্বতন একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

আহসান হাবিব এর আগে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক ছিলেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com