রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌঁনে ১২টার দিকে ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প-১৫ ব্লক-সি/১ এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব ৪০ এবং সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

বুধবার ১০ আগস্ট ভোরে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার, মিডিয়া মো. কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে ৮-১০ জন দুষ্কৃতিকারী ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লক থেকে আনুমানিক ১৫০ ফুট উপরে দুর্গম পাহাড়ের ঢালে আছিয়া বেগমের শেডের সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন। আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে তিনিও মারা যান। তিনি আরও বলেন, ক্যাম্পে অভিযান চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com