রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত

 কক্সবাজার প্রতিনিধি, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ শাহ (৪২) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বালুখালী মধুরছড়া এলাকার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুরছড়া ১৭ নং ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রসীদের গোলাগুলির খবর পেয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। আপাতত এর থেকে বেশি কিছু বলা যাচ্ছে না।

নিহত মোহাম্মদ শাহর স্ত্রী সাজেদা বেগম বলেন, বাড়িতে নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান। এ সময় হঠাৎ কয়েকজন অপরিচিত লোক এসে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com