রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন- সাব মাঝি মৌলভী মো. ইউনুস (৪০) ও আনোয়ার হোসেন।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বালুখালী ১৩নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত দুই রোহিঙ্গা নেতা ১৩নং ক্যাম্পের বাসিন্দা।

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে এসব ঘটনা ঘটছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা মাদক পাচার, অস্ত্র পাচারে বাধাপ্রাপ্ত হওয়ায় রোহিঙ্গা মাঝিদের টার্গেট করে তাদের হত্যা করছে। এ ঘটনায় পুলিশ কাজ করছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালে মারা গেছেন। রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com