রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

উখিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন
আরও একজন।

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলিয়া এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয় ট্রাক। এতে পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com