রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

A general view of the Kutupalong Rohingya refugee camp in Ukhia on July 22, 2019. (Photo by MUNIR UZ ZAMAN / AFP)

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ জসিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ ভোরে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত মোহাম্মদ জসিম ক্যাম্প-১০, এফ/৩৪ ব্লকের আব্দুল গফুরের ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নাম না জানা দুর্বৃত্তরা সিআইসি কার্যালয়ের সামনে তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন জসিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com