শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
খুলনা ব্যুরো::
পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবসের ছুটি শেষে রবিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে। আজ রবিবার (১৮ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।
উল্লেখ্য, গত ০৭ আগস্ট বুধবার থেকে ১৪ আগস্ট বুধবার পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুয়েট এর ক্লাশ, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ ছিলো। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করা হয়। পরবর্তীতে ১৬ ও ১৭ তারিখ যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ১৮ আগস্ট রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।