শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার

ইসলামপুরে শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় প্রধান শিক্ষকের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উল বাশারকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার গুঠাইল বাজার এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসীর পক্ষে মাহমুদুল হাসান, হাসমত মিয়াসহ অন্যন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা সমাজের আলোকবর্তিকা প্রধান শিক্ষক শামীম উল বাশারকে শিক্ষক নামে কলংঙ্ক আখ্যা দিয়ে প্রশাসনের নিকট দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য যে,গত মঙ্গলবার (২৮অক্টোবর) উপজেলার গুঠাইল এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এঘটনায় ওইদিন রাতে পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উল বাশারকে (৪৫) আসামি দিয়ে ইসলামপুর থানায় মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা। অভিযুক্ত ওই শিক্ষককে বর্তমানে পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com