শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার

ইসলামপুরে মরহুম রুপক শেখ স্মৃতি আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুরে মরহুম রুপক শেখ স্মৃতি আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।

সোমবার ইসলামপুর মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাফিজ পাঠাগার ও ইসলামপুর ক্রিকেট একাদশের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার। এসময় ব্যবসায়ী মোঃ বিপ্লব মিয়া,কবি সাহিত্যিক সৈয়দ মোহাম্মদ রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, তিতুমীর কলেজ ছাত্রদল সাবেক সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড একাদশ বনাম চর গোয়ালিনী ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। চর গোয়ালিনী ইউনিয়ন একাদশ এক উইকেটের ব্যবধানে জয়লাভ করে। টুর্নামেন্টে ১২টি দল অংশ গ্রহন করার কথা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com