শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ আজ বৃহস্পতিবার (৩১ মে) বেলা ১২টায়-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইরাদপাড়া ও পশ্চিম কাদিম নগর দুই গ্রামের ১শ টি পরিবারকে আলোকিত করা হয়েছে। এতে আওয়ামীলীগ সরকারের ব্যায় হয়েছে ২০ লাখ ৬২ হাজার ৫শ টাকা।
এ সময় ঘোড়াঘাট পৌর এলাকার আওয়ামী লীগের আহবায়ক বেলাল হোসেন মন্ডলের সভাপতিত্বে-প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের এমপি শিবলি সাদিক।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাফে খন্দকার শাহেনসাহ, দিনাজপুর পলিল বিদ্যুৎ সমিতি ২ এর রানিগজ্ঞ শাখার ডিজিএম মিজানুর রহমান ও ওসি আমিরুল ইসলাম। এর আগে ইরাদপাড়া ও পশ্চিম কাদিম নগর গ্রামের ১শ টি পরিবারকে বিদ্যুৎ এর শুভ উদ্বোধন করে দুই গ্রামকে আলোকিন করলেন।