বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্বে এলেন যারা সৌদিতে দূর্ঘটনায় দোহারের যুবকের মৃত্যু লাশ দেশে আনা নিয়ে অনিশ্চয়তা ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইদ্রিস আলী সরকারের বিরুদ্ধে ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্বে এলেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডেস্ক ॥
দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করতে দ্বিতীয় দফায় আরও ১৪টি জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দুই দফায় দেশের মোট ৫৬টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের তালিকা:

নতুন করে যে ১৪টি জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন:

ঢাকা: ইয়াছিন ফেরদৌস মোরাদ

নীলফামারী: মিজানুর রহমান চৌধুরী

লালমনিরহাট: এ কে এম মমিনুল হক

পাবনা: জহুরুল ইসলাম পাবনা

নড়াইল: মোস্তাফিজুর রহমান আলেক

বরগুনা: নজরুল ইসলাম মোল্লা

জামালপুর: সিরাজুল হক

গাজীপুর: চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী

মানিকগঞ্জ: জামিলুর রশিদ খান

নরসিংদী: তোফাজ্জল হোসেন

ফরিদপুর: আফজাল হোসেন খান পলাশ

হবিগঞ্জ: আহমেদ আলী

চাঁদপুর: এ কে এম সলিম উল্যা সেলিম

ফেনী: অধ্যাপক এম এ খালেক

উল্লেখ্য, এর আগে গত ১৫ মার্চ প্রথম দফায় ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। আজকের নতুন ১৪ জনসহ এখন পর্যন্ত মোট ৫৬টি জেলা পরিষদ নতুন প্রশাসনিক প্রধান পেল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com